August 7, 2026, 2:40 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সময় এক সপ্তাহ বাড়ানোর দাবি জামায়াতের

অভয়নগর প্রতিবেদক

পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সময় এক সপ্তাহ বাড়ানোর দাবি জামায়াতের

প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সময় আরও এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে জামায়াত। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতের এ নেতা বলেছেন, এবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। কিন্তু ভোট প্রদানের শেষ সময় ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটির জটিলতায় ২৫ জানুয়ারির মধ্যে ভোটাধিকার প্রয়োগ করা জটিল।

তাই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আরও ১ সপ্তাহ সময় বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

ইসির তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী।

ইসির তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে থাকা মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।



ফেসবুক কর্নার