June 7, 2026, 2:34 pm
শিরোনাম :
চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদে ৪ টি পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

হাফিজুর রহমান

পেশ ইমাম ,মোয়াজ্জিন এবং খাদিম পদে ২ জনসহ মোট ৪ টি পদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টা হতে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়। জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামি মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নীতিমালা ২০২১ অনুযায়ী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য গত ২৩-১২-২৫ ইং তারিখে১৬.০১.৮৭.০০২.১৮(৩৩) নং স্মারকে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান স্বাক্ষরিত এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে ৪ টি পদে মোট ৪৭ জন প্রার্থী আবেদন করে। এরমধ্যে শনিবারের পরীক্ষায় ইমাম পদের ১৯, মোয়াজ্জিন পদে ৮, খাদেমের ২ টি পদে ১২ জন সহ মোট ৩৯ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৪ টি পদে ৮ জন প্রার্থী অনুপস্থিত থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এবং কালিগঞ্জ মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল হাসান খানের উপস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়।



ফেসবুক কর্নার