August 7, 2026, 2:23 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

নেছারাবাদে শামীম সাঈদীর নির্বাচনী জমায়েত অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ আল্লামা মামুনুল হক।
সভায় সভাপতিত্ব করেন শামীম সাঈদী। এ সময় তিনি আগামী নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী দৃঢ়প্রতিজ্ঞ।
এ ছাড়া সভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জনসভাকে কেন্দ্র করে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।



ফেসবুক কর্নার