August 7, 2026, 2:23 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই- ডা.শফিকুর রহমান

অভয়নগর প্রতিবেদক

 

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের শুভাগমন উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন বগুড়া-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সোনাতলা–সারিয়াকান্দি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার এবং বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের দিকনির্দেশনা তুলে ধরে বলেন, ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাবে। পথসভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।



ফেসবুক কর্নার