August 18, 2026, 4:39 pm
শিরোনাম :
পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা

অবৈধ অনুপ্রবেশের পরে বিএসএফের নি*র্যাতনে নি*হত বাংলাদেশি নাগরিকের ম*রদেহ হস্তান্তর

অভয়নগর প্রতিবেদক

 বিএসএফের হাতে আটকের  পরে নির্যাতনে মৃত্য  বাংলাদেশি নাগরিক রবিউল ইসলাম (৩৭) রবির  মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৩/৮-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে বাখেরআলী পাড়া নামক স্থানে এক পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত বাখেরআলী কোম্পানি কমান্ডার জেসিও-৮৮৯৩ সুবেদার মো. শহিদুল ইসলাম এবং ভারতের ৭১/বয়রাঘাট বিএসএফ কোম্পানি কমান্ডার এসআই বিষ্ণুদেব পান্ডের উপস্থিতিতে ভারতের জঙ্গীপুর থানা পুলিশ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। পরে পুলিশ  মরদেহটি নিহতের পিতা মো. নেজাবুলের কাছে হস্তান্তর করে।
নিহত মো. রবিউল ইসলাম সদর উপজেলার -সূর্য নারায়ণপুর এলাকার সাতরশিয়া গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম  ফিরোজ এক ক্ষুদে বার্তায় মরদেহ হস্তান্তরের বিষয়টি স্বীকার করেন।
তিনি জানান, সীমান্ত পিলার ১৯/৭-এস এলাকা দিয়ে প্রায় ২ কিলোমিটার ভারতের অভ্যন্তরে নুরপুর এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে প্রবেশ করলে ৭১/নুরপুর বিএসএফের টহলদল তাকে আটক করে। পরে শারীরিকভাবে প্রহারের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানাধীন জঙ্গীপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একই দিন দুপুর ২টায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ভোর সাড়ে ৪ টার দিকে ২০ /২২ জনের একটি দল ভারতে প্রবেশ করলে বিএসএফের ধাওয়ায় বাকিরা পালাতে সক্ষম হলেও রবি বিএসএফের হাতে আটক হয়



ফেসবুক কর্নার