August 18, 2026, 9:36 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

অসহায় শীতার্তদের মাঝে মণিরামপুর উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

অভয়নগর প্রতিবেদক

অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন,‎মণিরামপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে ও মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক সদস্যদের সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিকালে খানপুর ইউনিয়ন পরিষদের তালিকাভুক্ত অসহায় শীতার্তদের মাঝে উপস্থিত থেকে কম্বল বিতরণ সূচনা করেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল।
‎খানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মিলন কুমার মল্লিকের ব্যাবস্থাপনায় কম্বল বিতরনের উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি মোঃ সরোয়ার হোসেন,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নাহিদ হাসান সহ স্থানীয় বিভিন্ন গণমান্য ব্যাক্তিবর্গ।
‎উপজেলা প্রাশাসনের কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগী সাধারণ মানুষ,কম্বল বিতরণ সহ জনসাধারণের জন্য উপজেলা প্রশাসনের এ সমস্ত মানবিক কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।



ফেসবুক কর্নার