August 18, 2026, 2:58 pm
শিরোনাম :
বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০ নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস গোপালগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে নারীসহ নিহত ৩আহত অন্তত২০

কালিগঞ্জে অবৈধ ডাম্পার,মোটরসাইকেল সংঘর্ষে ১ শিক্ষার্থীর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মাহির হোসেন (১১) নামে ১ স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহির হোসেন বেজুয়া গ্রামের রবিউল গাজীর ছেলে এবং বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বেজুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি বহনকারী একটি ডাম্পারের সঙ্গে মাহির হোসেনের আব্বার মোটরসাইকেলের সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়।স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে নিকটস্থ এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ভরাটের কাজে ব্যবহৃত ডাম্পারটি অবৈধভাবে চলাচল করছিল। ডাম্পারটি বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাবুর আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম কন্ট্রাকে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জাহিদ আলমের হেফাজতে আটক রাখা হয়েছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাহির হোসেনের মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছিল। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে। এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার