August 19, 2026, 12:50 am
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

 

  ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন ঝিনাইদহ এর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। (২৩ ডিসেম্বর ) মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের কলেজস্ট্যান্ডে অবস্থিত  বিভিন্ন ঔষধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি ঔষধ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানের মালিক নাহিন কে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ (খ,গ,ঘ) ধারায় ৫০০০ টাকা এবং দোকান মালিক  ইলিয়াস হোসেনকে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ (গ,ঘ) ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও ঔষধ প্রশাসন ঝিনাইদহের পরিদর্শক ইকরামুল করিম। উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডল, আইন শৃঙ্খলা রার দায়িত্বে নিয়োজিত মডেল থানা পুলিশের একটি চৌকস দল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার