August 18, 2026, 5:17 pm
শিরোনাম :
চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার প্রার্থিতা প্রত্যাহার

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্দেশনার প্রতি একাত্মতা ঘোষণা করে জয়পুরহাট-২ আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট প্রকৌশলী গোলাম মোস্তফা। সোমবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
আগামী নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তবে বিএনপির হাইকমান্ড থেকে আন্দোলনের কৌশল হিসেবে বর্তমান প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থী না হওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি আজ তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
প্রার্থিতা প্রত্যাহারের সময় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, “আমি দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। দল ও জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। যেহেতু আমাদের নেতা তারেক রহমান এবং কেন্দ্রীয় কমিটি থেকে স্বতন্ত্র প্রার্থিতা নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, তাই দলের একজন অনুগত কর্মী হিসেবে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার কাছে পদের চেয়ে দলের আদর্শ বড়।”
তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জয়পুরহাট জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা জানান, এই ত্যাগের ফলে দলে ঐক্যের প্রতিফলন ঘটেছে এবং তৃণমূলের নেতা-কর্মীরা আরও সুসংগঠিত হবে। এলাকায় তার সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দলের স্বার্থে সবাই এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।
জয়পুরহাট-২ আসনে গোলাম মোস্তফা একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে পরিচিত ছিলেন। তার প্রার্থিতা প্রত্যাহারের ফলে এই আসনের নির্বাচনি সমীকরণে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা



ফেসবুক কর্নার