August 19, 2026, 1:19 am
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

নিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের উদ্যোগে ট্রাভেল ট্রেডের চলমান সংকট নিরসনের দাবিতে সিলেটে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ট্রাভেল ব্যবসা বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট নিরসনে সরকারকে দ্রুত ও সম্মানজনক সমাধানে এগিয়ে আসতে হবে। অন্যথায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে বাধ্য হবেন।
নিবন্ধিত ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী সিলেট অঞ্চলের আহ্বায়ক আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং আটাব সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরীর সঞ্চালনায় সভা শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আম্বরখানা বরকতিয়া সুপার মার্কেটের সভাপতি সিরাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন হাব সিলেট জোনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির। সভায় আরও বক্তব্য দেন আটাব বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুস সালাম আরেফ, কেন্দ্রীয় মহাসচিব আসফিয়া জান্নাত সালেহ, হাব সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল হকসহ সিলেট ও ঢাকার বিভিন্ন অঞ্চলের ট্রাভেল এজেন্সি নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলো নানা প্রশাসনিক জটিলতা, নীতিগত দুর্বলতা ও ব্যবসায়িক প্রতিবন্ধকতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে কর্মসংস্থান হ্রাস পাচ্ছে এবং বৈধ ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়ছেন। দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ না করলে এই খাত আরও ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। সভা থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ট্রাভেল ট্রেডের সংকট নিরসনে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো



ফেসবুক কর্নার