August 19, 2026, 1:19 am
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

দোহারে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

 

ঢাকার দোহার উপজেলার বানাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) বিকেলে স্থানীয় বিএনপির উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, ‘বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করেছেন। তার আদর্শ ও ত্যাগ দেশের জাতীয় রাজনীতির জন্য এক অনন্য প্রেরণা। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি এবং তার নির্দেশিত পথেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অব্যাহত রাখব’। দোহার উপজেলা বিএনপির সভাপতি এস. এম. নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তৃণমূল নেতাকর্মী ছাড়াও স্থানীয় সুধীসমাজ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার