August 18, 2026, 11:32 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

দ্বৈত নাগরিকত্বে বাধা, চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বহাল থাকল না

অভয়নগর প্রতিবেদক

 

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন আপিলেও বহাল রাখা হয়নি। নির্বাচন কমিশনে করা আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখা হয়।

সোমবার (১২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আপিল শুনানিতে ফজলুল হকের আবেদন নামঞ্জুর করা হয়। এর ফলে আসন্ন নির্বাচনে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

শুনানি শেষে একেএম ফজলুল হক অভিযোগ করে বলেন, তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। তিনি দাবি করেন, একই ধরনের দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও বিএনপির একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, অথচ তার ক্ষেত্রে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে শিগগিরই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেবেন।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটেনি।



ফেসবুক কর্নার