August 18, 2026, 3:07 pm
শিরোনাম :
যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০ নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস

নওগাঁয় যৌথ বাহিনীর চেক পোষ্ট

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁর মান্দা উপজেলায় যৌথ বাহিনীর চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়। এ সময় যানবাহন তল্লাশি করা হয় এবং মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন জানান, “নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
চেকপোস্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণি এবং সেনাবাহিনীর সদস্যরা।
স্থানীয়দের মতে, যৌথ বাহিনীর এই তৎপরতায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে।



ফেসবুক কর্নার