August 18, 2026, 8:40 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

নীলফামারীতে পুনাকের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

অভয়নগর প্রতিবেদক

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নীলফামারীর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন।
শনিবার (১০ জানুয়ারী) অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক রংপুর রেঞ্জ এর উপদেষ্টা শাহানা আক্তার, পুনাক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা ওয়াহিদা ওয়াহাব, পুনাক রংপুর মেট্রোপলিটন পুলিশের সভানেত্রী মাহমুদা হোসেন, পুনাকের কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদিকা মাসরুফা তাসনিম, কার্যনির্বাহী সদস্য টিম (সাংস্কৃতিক) কাজী বন্যা আহম্মেদ, ও কার্যনির্বাহী সদস্য টিম (সাংগঠনিক) ফাহমিদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক নীলফামারীর সভানেত্রী শাহরিন হোসেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.বি.এম ফয়জুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, পুনাক নীলফামারীর সহ-সভানেত্রী ও সদস্যগণসহ জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ। ২৫০জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।



ফেসবুক কর্নার