August 18, 2026, 5:50 pm
শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি

পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয়

রাশেদুজ্জামান, ক্রাইম রিপোর্টার, ঢাকা

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ধামরাই ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৭৪৫ পিস ইয়াবাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ১৭ আগস্ট এসব অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে ধামরাই থানার ভালুম মধ্যপাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মো. হানিফ (৪৫) ও মো. দেলোয়ার হোসেন (৫৮)কে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আশুলিয়া থানার কুমকুমারী এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ মো. আরফিন ফেরদৌস (৬০) ও মো. শিবলু মিয়া (৪০)কে গ্রেপ্তার করা হয়। রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়ার রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ মো. রুবেল দেওয়ান (৪২) ও মো. শাহাদাৎ ওরফে সাজ্জাদ (৩৬)কে আটক করা হয়। একই সময়ে দোসাইদ মধ্যপাড়া এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ মো. আশিক শেখ (২২), মোহাম্মদ ছাবেদ হোসেন (২৩) ও মো. সাইফুল ইসলাম ওরফে সাকিব (২৫)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. হানিফের বিরুদ্ধে তিনটি মাদকসহ মোট পাঁচটি মামলা, আরফিন ফেরদৌসের বিরুদ্ধে তিনটি মাদক মামলা, রুবেল দেওয়ানের বিরুদ্ধে চারটি মাদক মামলা এবং শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। তবে এসব মামলার বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত পৃথক বিষয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার