August 18, 2026, 8:40 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

ফকিরহাটে শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কাটাখালী বাসষ্ট্যান্ড এলাকার একটি বাগানে গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুকুরণ বেগম উপজেলার লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী।

ফকিরহাট থানা পুলিশের উপরিদর্শক (এসআই) শিবলী নোমান ও স্থানীয়রা জানান, শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে স্থানীয়রা কাটাখালী বাসষ্ট্যান্ড এলাকার একটি বাগানে জামরুল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শুকুরণ বেগমের মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।

এদিকে ওই নারীর মৃত্যুকে ঘিরে এলাকায় সন্দেহ  সৃষ্টি হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, “শুকুরণ বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।



ফেসবুক কর্নার