August 18, 2026, 8:41 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

ফরিদগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠনের নতুন কমিটি গঠন সভাপতি টুটুল, সাধারণ সম্পাদক হেলাল

অভয়নগর প্রতিবেদক

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় বিক্রয় প্রতিনিধিদের নিয়ে গঠিত সংগঠন ফরিদগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠন-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৬ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার সকাল ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় নেছার উদ্দীনের প্রস্তাব ও মোহাম্মদ রাজুর সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মো. টুটুল পাটওয়ারী। অপরদিকে জি. এম. শাহআলমের প্রস্তাব ও নাজিম উদ্দীনের সমর্থনে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইফুল ইসলাম হেলাল।
এর আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন মো. হাসেম এবং সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মো. সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বিগত দিনের সাফল্য ও ব্যর্থতা তুলে ধরে নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানান এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সহ-সভাপতি মো. টুটুল পাটওয়ারী, সহ-সভাপতি নেছার উদ্দীন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. শাহআলম, সাংগঠনিক সম্পাদক আল আমিন বেপারী, কোষাধ্যক্ষ শামছুল হুদা মিন্টু, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক গোলাম আম্বিয়া, সদস্য ইলিয়াছ পাটওয়ারী, তূষার চন্দ্র দাস, গোলাম মাসুমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আতিকুজ্জামান, মো. নাজির হোসাইন, সাহেদ হোসেন, অভিজিৎ পাল, নাহিদ হোসেন, মিজানুর রহমান, মাহবুব আলম, জালাল আহমেদ, অনিক, সজল খানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাজারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিক্রয় প্রতিনিধিদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার