August 18, 2026, 8:41 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বাংলাদেশ হাইফ্লাওয়ার পিজিয়ন এ্যাসোসিয়েশন পুরস্কার বিতরণ অনুষ্ঠান খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ হাই ফ্লাওয়ার পিজিয়ন এ্যাসোসিয়েশনের ২০২৫ সালের ৬ ষ্ঠ তম সমষ্টিগত কবুতর উড়ানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ জানুয়ারি শুক্রবার বেলা ২ টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংককুয়েট  হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাই ফ্লাওয়ার পিজিয়ন এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শামসুল আরিফ এর সভাপতিত্বে এবং রিয়াজউদ্দিন বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোঃ ইমামুর  রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুপিটার , ওস্তাদ হুমায়ুন কবির , ওস্তাদ আশীষ কুমার বড়ুয়া, এমদাদ , খালিদ ইমাম , আলী আকবর মিন্টু , রাশেদুল ইসলাম সানি, শফিকুল ইসলাম গুড্ডু , তমাল দোবে উচ্ছ্বাস , সোহেল ইসলাম ,লিমন , জিয়াউর রহমান, হিমন, সুজয় আহমেদ , তিতাস, ফজলু ,কবির হোসেন, নাসির উদ্দিন,মিরাজ, প্রবির,সৈকত সহ স্বনামধন্য কবুতর পালক ব্যক্তিবর্গ। বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়। সমষ্টিগত কবুতর উড়ানো প্রতিযোগিতায় ১ ম স্থান অর্জন করেন কামরুল হাসান। তাকে মিস্টার বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিয়ে নগদ ৪০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কবুতর শান্তির প্রতীক। কবুতর পালন ও কবুতর বাজিতে যুবসমাজ শান্তির বিনোদন খুঁজে পায় এবং অন্যায় ও অপরাধমূলক কাজ থেকে দূরে থাকে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আসুন স্বচ্ছ কবুতর বাজিতে প্রাণের বিনোদন খুঁজি সমগ্র বাংলাদেশব্যাপী।



ফেসবুক কর্নার