August 18, 2026, 3:02 pm
শিরোনাম :
বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০ নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস গোপালগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে নারীসহ নিহত ৩আহত অন্তত২০

বান্দরবান-৩০০ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন জামায়াতের প্রার্থীতা প্রত্যাহার

অভয়নগর প্রতিবেদক

পার্বত্য জেলা বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসন ঘিরে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। চায়ের দোকানের বেঞ্চে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে সাধারণ ভোটারদের আলোচনার একমাত্র বিষয়—কে হচ্ছেন এই আসনের পরবর্তী সংসদ সদস্য। হাট-বাজার, পাড়া-মহল্লা সর্বত্রই নির্বাচনী হাওয়া সরগরম।

প্রথমদিকে এই আসনে দুইজন শক্তিশালী প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল। জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী ছিলেন আলোচনার কেন্দ্রে। অন্যান্য প্রার্থীরা মাঠে থাকলেও তাদের নাম কিংবা প্রচারণা ভোটারদের মুখে তেমনভাবে শোনা যায়নি।

নির্বাচনী প্রচারণার মাঝপথে হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে—জামায়াতে ইসলামী তাদের প্রার্থীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করতে পারে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যে পরিণত হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বান্দরবান জেলার রিটার্নিং কর্মকর্তা শামিম আরা রিনির নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। তার পক্ষে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আব্দুল আওয়াল।

এই ঘটনার পরপরই বান্দরবান-৩০০ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের মাঝে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে এবং অধিকাংশের ধারণা—এই আসনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীর বিজয় এখন অনেকটাই নিশ্চিত। চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে সামাজিক আড্ডা সর্বত্রই ধানের শীষের পক্ষে বিজয়ের সুরে কলরব শোনা যাচ্ছে।

সবশেষে ব্যালট বাক্সই দেবে চূড়ান্ত রায়। তবে বর্তমান প্রেক্ষাপটে বান্দরবান-৩০০ আসনের নির্বাচনী হাওয়া যে স্পষ্টতই ধানের শীষের অনুকূলে বইছে, তা বলাই



ফেসবুক কর্নার