August 18, 2026, 5:14 pm
শিরোনাম :
চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশদের র‍্যাংক ব্যাজ প্রদান

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিজ হাতে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, পদোন্নতি শুধু সম্মান নয়, বরং এটি আরও বেশি দায়িত্ব ও কর্তব্য পালনের অঙ্গীকার। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের জন্য তিনি সকলকে আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা, মানবিক আচরণ নিশ্চিত করা এবং আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকা প্রত্যেক পুলিশ সদস্যের নৈতিক দায়িত্ব। জনগণের সেবক হিসেবে কাজ করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সকলকে নিরলসভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় তিনি আশা প্রকাশ করেন যে, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের নতুন দায়িত্বে আরও নিষ্ঠা, সাহসিকতা ও পেশাগত দক্ষতার পরিচয় দেবেন এবং জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবেন।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার