August 18, 2026, 9:36 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রশস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রশস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে (৩৫) আটক করা হয়েছে। ১৫জানুয়ারি(বৃহস্পতিবার)  দুপুর আনুমানিক পৌণে ৩ টায় চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ তেলিবিলা এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সে উল্লেখিত এলাকার ছিদ্দিক সওদাগরের পুত্র।

যৌথ বাহিনীর অভিযানে আটক রিফাতের কাছ থেকে, ২টি এলজি, ৭ টি কাতুর্জ, ২ লিটার বাংলা মদ, ৪ টি রাম দা, ৬ টি চাকু, ১ টি ড্রোন, ৮ টি মোবাইল, ৩ টি মেমোরি কার্ড, ১ টি মোবাইল ব্যাটারি, ১ টি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, ১ টি পেনড্রাইভ ও ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয় ।
দীর্ঘদিন ধরে সে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে উক্ত অস্ত্রশস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসী রিফাতকে অস্ত্রশস্ত্রসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রিফাত দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম ছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল জানান , সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা



ফেসবুক কর্নার