August 18, 2026, 10:36 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

সান্তাহারে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

অভয়নগর প্রতিবেদক

 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থান থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দেবখন্ডা (ডাঙ্গাপাড়া বাজার) গ্রামের মৃত কুবাদ হোসেন মন্ডলের ছেলে আনিছুর রহমান (৪২) ও একই উপজেলার লালবাগ গ্রামের হাসান আলীর ছেলে  বিপ্লব হোসেন (২২)। এ বিষয়ে সান্তাহার “খ”সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ   অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান,
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ফুল প্যান্টের সামনের ডান পকেটে স্কচটেপ দ্বারা মোড়ানো নীল রংয়ের জিপার যুক্ত পলি প্যাকেট মোড়ানো অবস্থা প্যাকেটে কমলা বর্ণের অ্যামফিটামিন যুক্ত ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি  মামলা দায়ের পর তাদেরকে দুপুরে বগুড়া জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুক কর্নার