August 18, 2026, 5:13 pm
শিরোনাম :
চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার নয় গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্ত ও অসহায় ৩০০ জনসাধারণের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল (৬ জানুয়ারি)  সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকায়   শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়ি পাড়া গ্রামে অসহায় গরিব শীতার্তর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ( ৫৩ বিজিবি)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি। প্রধান অতিথি শীতার্তর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এই বছরে অতিরিক্ত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সীমান্ত এলাকার দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শীতবস্ত্র পেয়ে স্থানীয় মানুষ অনেক উপকৃত হয়েছে। সীমান্তের স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পেটের দায়ে  শীত উপেক্ষা করে দিনমজুর সহ বিভিন্ন পেশাজীবি দরিদ্র মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকে। প্রতিবছর মতো এবারেও  ৫৩ বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার