August 18, 2026, 3:55 pm
শিরোনাম :
গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০

খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মণিরামপুরে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা  ‎

অভয়নগর প্রতিবেদক

বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় যশোরের মনিরামপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে রবিবার(৪ ঠা জানুয়ারী)  বাদ আসর  অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম. ইকবাল হোসেন।
‎পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন,মণিরামপুর উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন,পৌর যুবদলের আব্বাস আলী, যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, বিএনপি নেতা খান শফিয়ার রহমান, মোঃ নিস্তার ফারুক, আক্তার ফারুক মিন্টু,যুবদলের কাজী ইমরান,পৌর ছাত্রদলের আহবায়ক এম কামরুজ্জামান সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
‎দোয়া অনুষ্ঠানে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার