August 18, 2026, 3:19 pm
শিরোনাম :
গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০

টাঙ্গাইলে বিশেষ পুলিশ অভিযানে ৮ জন গ্রে*ফতার

অভয়নগর প্রতিবেদক

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার চারটি থানা এলাকায় এ অভিযান চালানো হয়। রবিবার (৪ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন: মোঃ আবুল হোসেন, মোঃ আবু তাহের, জাকারিয়া হোসেন, মোঃ লাল মিয়া, মোঃ চাঁন মিয়া, আজমত আলী, আব্দুল আলীম এবং বারেক হোসেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মির্জাপুর, দেলদুয়ার, ঘাটাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলায় এজাহারনামাভুক্ত ও সন্দেহভাজন আসামিদের এই অভিযানে আটক করা হয়। গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদেরকে শিগগিরই আদালতে হাজির করা হবে।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার ভোটকে সামনে রেখে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এই লক্ষ্যেই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার