August 18, 2026, 3:55 pm
শিরোনাম :
গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০

দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার ধুনটে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন, নারী উন্নয়ন, সারাদেশে অন্তত ২০ হাজার কিলোমিটার নদী-খাল-বিল খনন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন, ইমাম-মুয়াজ্জিমদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণসহ দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যায় ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের কালিতলা বাজারে গোপালনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস।
গোপালনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলী মিঠুর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুনজিল হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা আকতার আলম সেলিম, এনামুল হক শাহীন, আবুল কালাম আজাদ, হাদিউজ্জামান তালুকদার, ফজলুল হক বাবু, সামছুর হক, যুবদল নেতা সেলিম রেজা পলাশ, রাজু আহম্মেদ এবং উপজেলা তাঁতীদলের সভাপতি আমিনুল ইসলাম পাঠান।
বক্তারা বলেন, বিএনপির ঘোষিত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান তারা।



ফেসবুক কর্নার