August 18, 2026, 3:55 pm
শিরোনাম :
গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০

পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও সোলার প্যানেল বিতরণ

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়িতে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও পড়াশোনায় উৎসাহিত করতে ৩ বিজিবি’র উদ্যোগে শিক্ষা সামগ্রী এবং একটি হেফজ মাদরাসায় সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
লোগাং জোন ৩ বিজিবি’র ব্যবস্থাপনায় মঙ্গলবার বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। একই সঙ্গে ফাতেমাতুজ জোহরা (রা.) মহিলা মাদরাসায় সোলার প্যানেল, ব্যাটারি ও আনুষঙ্গিক সরঞ্জাম হস্তান্তর করা হয়।
বিতরণকালে ৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড—এই উপলব্ধি থেকে সবাইকে মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান।
এ সময় জোন অধিনায়ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এলাকাবাসী জানান, শিক্ষা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার