August 18, 2026, 3:18 pm
শিরোনাম :
গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০

মান্দায় খালের পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

 

নওগাঁর মান্দা উপজেলার উথরাইল বিলের খালের পাড় থেকে এক পাখি শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( ২০জানুয়ারি ) সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে মান্দা থানা পুলিশ।
নিহত যুবকের নাম রায়হান আলী (২২)। তিনি উপজেলার ভারশোঁ মৎস্যজীবীপাড়া আবুল কালামের ছেলে। রায়হান আলী উথরাইল বিলে বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকার করে থাকেন।
 স্থানীয় এক বাসিন্দা জানান, রায়হান আলী দীঘদিন ধরে উথরাইল বিলে বিষটোপ দিয়ে পাখি শিকার করে আসছিল। এ কারণে দিনের বেশির ভাগ সময় বিলে অবস্থান করে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৎস্যজীবীরা বিলে মাছ ধরতে গিয়ে খালের পাড়ে তার লাশ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



ফেসবুক কর্নার