মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন চাঁপাইনবাবগঞ্জ-২আসনের বিএনপির প্রার্থী আমিনুলের
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Thursday, January 22, 2026
/
142 Time View
/
Share
৪৪ চাঁপাইনবাবগঞ্জ -২(নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।বৃহস্পতিবার সকালে তাঁর বাসভবন ঝিকড়াতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোশাদ্দেক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, কসবা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।
মোনাজাত শেষ ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি এই ভোট যুদ্ধে আমি যেন ধানের শীষকে বিজয় করতে পারি। এবং সবার কাছে দোয়া কামনা করছি।
এদিন আমিনুল ইসলাম উপজেলার জাহিদপুর,বিশালপুর,নেজামপুর বাজার,নাচোল রেলস্টেশন সহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা করেন।