August 18, 2026, 3:53 pm
শিরোনাম :
গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাট বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য শেখ আব্দুল মালেক (৯৬) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মরহুমের নিজ বাড়ি উপজেলার ছোটবাহিরদিয়া তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভ‚মি) মো: শরীফ নেওয়াজ, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সুপ্রকাশ পালসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মালেক সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না  লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দইি মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোটবাহিরদিয়া গ্রামের মৃত জয়নদ্দিন শেখের ছেলে।



ফেসবুক কর্নার