August 18, 2026, 3:52 pm
শিরোনাম :
গ্যাসসংকটে ২৬ দিন বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন বন্দরে ন্যূনতম যাত্রীসেবাও নেই, ২ কোটি টাকার ঘাট ইজারায়ও কমেনি ভোগান্তি বিদ্যুৎহীন মোবাইলের আলোয় ৩৭ জনের ইমপ্লান্ট অপসারণ দৌলতপুরে খ্রিষ্টিয়ান নেতার জমি দখলের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালীদের ছায়া? ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার বিআরটিএ কার্যালয়ে পার্কিং সংকটে গ্রাহক-এলাকাবাসীর ভোগান্তি থানার হাজত থেকে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা রাজবাড়ীতে একই দিনে মহাসড়কে পৃথক ৩ দুর্ঘটনা নিহত ১ , আহত ১০

ভোলাহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় ভোলাহাট উপজেলার খালে আলমপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে, ২ নম্বর গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রঞ্জু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, ২ নম্বর গোয়ালবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান, ৩ নম্বর দলদলি ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন আলী এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেসমাতুল আরস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক এমপির একান্ত ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসী নেতৃত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়



ফেসবুক কর্নার