March 7, 2026, 10:29 am
শিরোনাম :
বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেতা সর্বমিত্রের ফেসবুক স্ট্যাটাস জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

যশোরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন কেবল ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়; এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি ঐতিহাসিক গণভোট। এই নির্বাচনের মাধ্যমে জনগণ চাইলে দীর্ঘদিনের ব্যর্থ, পরিবারতান্ত্রিক ও গোষ্ঠীগত রাজনীতির অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক ও জনগণকেন্দ্রিক রাজনীতির নতুন ধারা সূচনা করতে পারে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভাস্থলে দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
ডা. শফিকুর রহমান বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়া মানে কেবল একটি দলকে সমর্থন করা নয়; এটি নিজের অধিকার, মর্যাদা ও দেশের ভবিষ্যৎকে নিরাপদ করার একটি সাহসী সিদ্ধান্ত। তিনি বলেন, “এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে রায় এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পক্ষে স্পষ্ট অবস্থান।”
যশোরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও যশোর দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত। অবহেলা ও বৈষম্যের কারণে এ অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। তিনি যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা, মেডিকেল কলেজের সম্প্রসারণ, জেনারেল হাসপাতালের আধুনিকায়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি এবং আধুনিক ভৌত অবকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
জামায়াত আমির বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে যশোরের এসব যৌক্তিক দাবি বাস্তবায়নকে দলটি নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করবে। উন্নয়ন হবে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক—এমন আশ্বাস দেন তিনি।
নারীদের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের প্রতি সহিংস ও অশোভন আচরণের ঘটনা সমাজের জন্য লজ্জাজনক। তিনি বলেন, “মায়েদের অসম্মান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” একই সঙ্গে যুবসমাজকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সচেতনভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সংঘাত ও সহিংসতা এড়িয়ে চলার পরামর্শ দেন।
বক্তব্যের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, এটি কেবল সরকার পরিবর্তনের নির্বাচন নয়; বরং ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম। তিনি যশোরবাসীর প্রতি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে একটি নতুন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আন্দোলনে যুক্ত হওয়ার জন্য।



ফেসবুক কর্নার