June 5, 2026, 7:34 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ছয় দিনের বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হচ্ছে। এ সময় প্রতিদিন রাতে নির্দিষ্ট সময়ে যান চলাচলে সাময়িক পরিবর্তন থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলের একটিমাত্র টিউব ব্যবহার করে যান চলাচল পরিচালনা করা হবে। এ সময় যানবাহন পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা আনোয়ারা থেকে পতেঙ্গা—একটি দিক দিয়ে পর্যায়ক্রমে চলাচল করবে।
কর্তৃপক্ষ জানায়, যানবাহনের চাপ অনুযায়ী চালকদের ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ট্রাফিক ব্যবস্থাপনা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হবে।
সেতু কর্তৃপক্ষের মতে, টানেলের নিরাপত্তা ও কার্যকারিতা বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। এই কার্যক্রমের মাধ্যমে টানেলের সুরক্ষা ব্যবস্থা হালনাগাদ রাখা এবং দীর্ঘমেয়াদে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় যাত্রী ও চালকদের ধৈর্য ধারণ এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার