June 28, 2026, 9:18 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাইয়ে হাওরাঞ্চলের কৃষকদের সহায়তায় দিনব্যাপী ধান কর্তন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন দিরাই সমাজসেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘাগটিয়া হাওরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চলতি বোরো মৌসুমে শ্রমিক সংকট, প্রতিকূল আবহাওয়া ও ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। এমন পরিস্থিতিতে কৃষকদের কষ্ট লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ধান কাটার উদ্যোগ নেয় সংগঠনটি। স্বেচ্ছাসেবীরা সরাসরি মাঠে নেমে কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটায় অংশ নেন।
এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি দেবাশীষ দাস দেবল, সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম জিলানী, কোষাধ্যক্ষ কেপেন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, নির্বাহী সদস্য কামরুল হাসান মিটু, ত্রাণ বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, সাবেক কোষাধ্যক্ষ কোহিনুর মিয়াসহ অন্যান্য সদস্যরা।
নেতৃবৃন্দ বলেন, হাওরের কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
স্থানীয় কৃষকরা জানান, সরকার নির্ধারিত প্রতি মণ ধানের মূল্য ১৪৪০ টাকা হলেও বাস্তবে তারা ৬০০ থেকে ৭০০ টাকার বেশি পাচ্ছেন না, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে জারলিয়া থেকে দিরাই সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় ধান পরিবহনে ভোগান্তি বেড়েছে। নৌকা ও ট্রলির ওপর নির্ভর করতে হওয়ায় সময় ও ব্যয় দুটোই বাড়ছে। এর সঙ্গে শ্রমিক সংকট ও অতি বৃষ্টিপাত কৃষকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলেছে।
কৃষকরা বলেন, সময়মতো ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তারা দিরাই সমাজসেবা ফাউন্ডেশনের এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।



ফেসবুক কর্নার