April 24, 2026, 11:31 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

শিক্ষক বদলিতে স্বচ্ছতা, স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালু করল মন্ত্রণালয়

অভয়নগর প্রতিবেদক

শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ করে শিক্ষা মন্ত্রণালয় ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে এই নীতিমালা প্রকাশিত হয় এবং জারি হওয়ার সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে।

নতুন নীতিমালার মূল বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়া। এখন থেকে বদলির জন্য কোনো শিক্ষককে প্রভাবশালীদের দপ্তরে ভিড় দিতে হবে না। পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে।

নীতিমালার মূল দিকগুলো:

  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শূন্যপদের বিবরণ অনলাইনে প্রকাশ করবে।

  • প্রকাশিত শূন্যপদের বিপরীতে শিক্ষক বদলির জন্য আবেদন আহ্বান করা হবে।

  • আবেদনকারীরা প্রথমে নিজ জেলা বা শূন্যপদের অবস্থান অনুযায়ী বিভাগের অন্যান্য জেলার জন্য আবেদন করতে পারবেন।

  • প্রথম যোগদানের দুই বছর পর শিক্ষকরা বদলির জন্য যোগ্য হবেন। নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে থাকলে পরবর্তী বদলির আবেদন করা যাবে।

  • একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হতে পারবেন।

  • একাধিক আবেদনকারীর ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ হবে নারী, দূরত্ব, স্বামী/স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে।

  • দূরত্ব নির্ণয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসারে করা হবে।

  • অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন বিবেচনা করা হবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, এই নীতিমালা বাস্তবায়িত হলে শিক্ষকরা ঘরের কাছে কর্মসংস্থান পাবেন এবং বদলির জন্য আর অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে হবে না। এছাড়া বছরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুইজন শিক্ষক অগ্রাধিকারভিত্তিতে বদলির সুযোগ পাবেন।

বাংলাদেশি শিক্ষকদের জন্য এটি বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে, কারণ বদলির প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।



ফেসবুক কর্নার