November 22, 2026, 7:34 am
শিরোনাম :
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের, মরল গরুও বহিষ্কারাদেশ প্রত্যাহারের অপেক্ষায় মনিরামপুর বিএনপির তৃণমূল গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজ বানানোর উদ্যোগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাদিক কায়েমের বাড়ীতে অগ্নিসংযোগ চেষ্টার নিন্দা জামায়াত আমিরের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাবে, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে : মিয়া গোলাম পরওয়ার

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের, মরল গরুও

অভয়নগর প্রতিবেদক

 

লালমনিরহাটে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল সড়কের পাশের গর্তে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক ও কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)। পুলিশ জানায়, গরুর ব্যবসায়ী ফজলুল হক গরুবোঝাই নছিমন নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। অন্যদিকে, এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ও মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে যানবাহন দুটি সড়কের পাশের গর্তে পড়ে যায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফজলুল হক ও তার একটি গরু মারা যায়। মোটরসাইকেল আরোহী এমদাদুল হক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। গর্তে পড়ে যাওয়া যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



ফেসবুক কর্নার