March 7, 2026, 9:49 am
শিরোনাম :
বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেতা সর্বমিত্রের ফেসবুক স্ট্যাটাস জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

সমাজের প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব: তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

বগুড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজের প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব হওয়া উচিত। তিনি বলেন, “যদি সবাই মিলে চেষ্টা করি, তবে এমন একটি বাংলাদেশ গড়া সম্ভব, যেখানে মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বগুড়া শহরের একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে অনেকেই প্রতিভাবান। শুধু স্বাভাবিক চলাফেরার সুযোগ নিশ্চিত করলেই তারা সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠান আয়োজন করে সিএসএফ গ্লোবাল; উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে।

এ দিনে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। তারেক রহমান শিশুদের সঙ্গে সময় কাটান, খোঁজখবর নেন এবং তাদের পরিবেশিত সংগীত উপভোগ করেন। অনুষ্ঠান শেষে তিনি বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং পরে মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখী মাহী সওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রংপুরের উদ্দেশে রওনা হন।



ফেসবুক কর্নার