April 24, 2026, 9:55 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো: ইসি সানাউল্লাহ

অভয়নগর প্রতিবেদক

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো রয়েছে। নির্বাচনকালে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, তবে কোথাও যাতে অস্থিরতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল ও ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ভোটগ্রহণের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে শতভাগ ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেবল বিদ্যমান আইন স্পষ্ট করে তা প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে। গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ ধারায় বলা হয়েছে, সাধারণ নির্বাচনের যেসব অনিয়ম প্রযোজ্য, গণভোটের ক্ষেত্রেও সেগুলো অনিয়ম হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, সাধারণ নির্বাচনের মতো গণভোটেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষ নিয়ে প্রচারে অংশ নিতে পারবেন না। তবে তারা গণভোট বিষয়ে জনগণকে তথ্য জানাতে পারবেন, কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিতে পারবেন না।

পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কোর অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচন কমিশনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।



ফেসবুক কর্নার