March 7, 2026, 5:32 am
শিরোনাম :
আজ ঐতিহাসিক ৭ মার্চ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৯ লাখ টাকার মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ হরমুজ প্রণালি: বিশ্ব অর্থনীতির ধমনীতে ইরানের সতর্কবার্তা কক্সবাজারে  তরুণীকে ধর্ষণ আটক ৩  এনসিপিতে ভাঙনের আভাস, পদত্যাগ করলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন

যুবকদের হাতে বেকার ভাতা নয়, কর্ম তুলে দিতে চাই লক্ষ্মীপুরের নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

তুলে দিতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুরে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার নির্বাচন। গত ১৬ বছর ধরে স্বৈরাচারী সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে তারা আইনের শাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাসহ তার সরকার দেশত্যাগে বাধ্য হয়েছে। কিন্তু বর্তমানে একটি গোষ্ঠী আবারও নতুন করে স্বৈরাচার কায়েমের স্বপ্ন দেখছে।
হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, কেউ যদি আবার বাংলাদেশে স্বৈরাচার হয়ে উঠার চেষ্টা করে, তবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদেরও একই পরিণতির মুখোমুখি করা হবে।
নির্বাচনকে সামনে রেখে নারী নির্যাতন ও সহিংসতার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যারা মা-বোনদের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে তাদের পরিণতি ভালো হবে না। নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতেই জামায়াত কাজ করছে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম মাসুম,
ডাকসুর বর্তমান ভিপি সাদেক কাইয়ুম,
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুবুল আলম,
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের জামায়াত প্রার্থী,
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল ড. রেজাউল করিম,
লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের প্রার্থী এ আর হাফিজ উল্লাহসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
সভা শেষে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করা হয়।



ফেসবুক কর্নার