November 21, 2026, 4:07 am
শিরোনাম :
২৭ নভেম্বর ঢাকায় আসছেন ওটিলিয়া আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি মোংলায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১ অগ্নিসন্ত্রাসীদের সর্বত্র প্রতিহত করতে হবে: মন্ত্রী জাহিদ মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছে সালথা পুলিশের টিম আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে জনগণকে পাশে চান মন্ত্রী বদরগঞ্জে এস এম জিলানীর বাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

মোঃ ইসমাইল হোসেন

আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দিনের শুরুতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর, নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
রাষ্ট্রপ্রধানের পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময়, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদর্শন করে। বিউগলে করুন সুর বেজে উঠে।
তিন বাহিনীর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারগণকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে, যা মুক্তিযুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করে। দেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক এ দিনটিকে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হচ্ছে।



ফেসবুক কর্নার