November 20, 2026, 4:27 pm

বদরগঞ্জে এস এম জিলানীর বাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ

মোঃ সোহেল রানা, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাসায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদে রংপুরের বদরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাফিজার রহমান লিমনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

পৌরশহরের শাহাপুর আনজুমান ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন মোস্তাফিজার রহমান লিমন। তিনি রংপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য, বদরগঞ্জ উপজেলা ছাত্রদলের বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিমল রায়, যুবদল নেতা মনোয়ার হোসেন জয়, রাকিবুল লিমন সর্দারসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



ফেসবুক কর্নার