November 20, 2026, 3:49 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণে গুরুতর আহত ২ নোয়াখালীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন ও ভাঙচুর বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা দীর্ঘ বিরতি কাটিয়ে ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক বিলিয়নেরা’ গানে মাতাতে ২৭ নভেম্বর ঢাকায় আসছেন ওটিলিয়া স্যান্ডপেপার বিতর্কে নীরব স্মিথ, গণমাধ্যম এড়িয়ে অনুশীলন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়কে ৪০ শতাংশ জরিমানা খাজাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বললেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার পটিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘অন্যায্য’ বলছে মিয়ানমার

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন ও ভাঙচুর

নুশরাত রুমু, নোয়াখালী প্রতিনিধি।

 

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলে ‘আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ’ লেখা ব্যানার ছিল। এতে জেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের নাম উল্লেখ করা হয়। মিছিলটি চৌমুহনী পূর্ব বাজারের নাফিতের পোল এলাকার গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা কার্যালয়ের দরজা-জানালায় পেট্রোল ঢেলে আগুন দেন এবং জানালার কাচ ভাঙচুর করেন। এতে সামনের দরজার কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার