November 20, 2026, 3:29 pm
শিরোনাম :
বিলিয়নেরা’ গানে মাতাতে ২৭ নভেম্বর ঢাকায় আসছেন ওটিলিয়া স্যান্ডপেপার বিতর্কে নীরব স্মিথ, গণমাধ্যম এড়িয়ে অনুশীলন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়কে ৪০ শতাংশ জরিমানা খাজাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বললেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার পটিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘অন্যায্য’ বলছে মিয়ানমার ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত সেতু-রেলপথ দায়িত্ব পালনে অপারগতা, কান্দি ইউনিয়ন জামায়াত সভাপতির পদত্যাগ

খাজাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বললেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার

অভয়নগর প্রতিবেদক

 

স্যান্ডপেপারগেট কাণ্ডের কথা পুরো অস্ট্রেলিয়া দল আগে থেকেই জানত বলে বিস্ফোরক দাবি করেছেন উসমান খাজা। তার এ বক্তব্য ঘিরে ক্রিকেট অঙ্গনে বিতর্কের মধ্যে সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স খাজাকে গত ৪০-৫০ বছরে ক্রিকেটে দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন। পার্থের ৯১.৩ স্পোর্টএফএমকে দেওয়া সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, নিজের বইয়ে পুরোনো বিতর্ক সামনে এনে খাজা আচরণবিধির প্রতিটি নিয়ম ভেঙেছেন। ২০১৮ সালে কেপটাউন টেস্টে বলের অস্বাভাবিক রিভার্স সুইং দেখে অস্ট্রেলীয় খেলোয়াড়দের দিকে ক্যামেরা তাক করে রাখতে বলেছিলেন তিনি। স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা সামনে আসার পেছনে তার ভূমিকা ছিল।

১৯৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডানহাতি পেসার ডি ভিলিয়ার্স। ওই ম্যাচে তিনি ১২৩ রানে ১০ উইকেট শিকার করেন। খাজার সমালোচনা করে তিনি বলেন, গত ৪০-৫০ বছরে ক্রিকেটে উসমান খাজার মতো বড় বিশ্বাসঘাতক আর কাউকে দেখেননি। তার মতে, খাজা সতীর্থদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং পুরোনো বিতর্ক নতুন করে সামনে এনে অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

উসমান খাজা তার আত্মজীবনী ‘সবর’-এ পরপর দুই টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের কথা উল্লেখ করেছেন। ওই ঘটনায় ক্যামেরন ব্যানক্রফট, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার শাস্তি পেলেও পুরো দল বিষয়টি জানত বলে দাবি করেন খাজা। তার বক্তব্যকে সমর্থন করেন ওয়ার্নার ও ব্যানক্রফট। তবে অস্ট্রেলীয় তারকা প্যাট কামিন্স দাবি করেছেন, তারা মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি জানতেন না এবং খাজার বক্তব্য পুরোপুরি মিথ্যা।



ফেসবুক কর্নার