November 18, 2026, 7:27 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

পাকিস্তানকে হারিয়ে দশম সাফ শিরোপা জিতল ভারত

অভয়নগর প্রতিবেদক

 

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তান শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় নিশ্চিত করে ভারত। উল্লেখযোগ্য বিষয়, দ্বিতীয় সারির দল নিয়েই এবারের সাফে অংশ নিয়েছিল ভারত।

প্রথমার্ধে আলমগীর গাজীর গোলে লিড নেয় পাকিস্তান। দ্বিতীয়ার্ধে জুনায়েদের লাল কার্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পেছন থেকে ট্যাকলের ঘটনায় প্রথমে রেফারি সিদ্ধান্ত না দিলেও ভিএআরের সহায়তায় ফাউল শনাক্ত করে তাকে লাল কার্ড দেখানো হয়। এরপর ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে গোল করে সমতা ফেরান ভারতের সুহাইল ভাট। ৮৫ মিনিটে কর্নার থেকে সান্দীপ মান্ডের হেডে জয়সূচক গোল পায় ভারত।

ফাইনাল ঘিরে গ্যালারিতে দর্শক উপস্থিতি নিয়ে ছিল শঙ্কা। স্বাগতিক বাংলাদেশ ফাইনালে না ওঠায় স্টেডিয়ামের অনেক আসন ফাঁকা ছিল। টুর্নামেন্টের শুরুতে টিকিটের দাম এক হাজার টাকা নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে ২০০ টাকা করা হয়। পাক-ভারত ফাইনালের আগে গান আয়োজন করা হলেও শুরুতে দর্শক উপস্থিতি ছিল তুলনামূলক কম।



ফেসবুক কর্নার