November 17, 2026, 7:18 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

বাংলাদেশের বিপক্ষে বড় লিডের প্রত্যাশা দক্ষিণ আফ্রিকার

অভয়নগর প্রতিবেদক

 

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ১১৩ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে বড় লিডের আশা ছাড়ছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটার মার্কেস অ্যাকারম্যান। প্রথম ইনিংসে ১৫৭ রান করা এই ব্যাটারের মতে, এখনো কোনো দলই ম্যাচে এগিয়ে নেই। তাঁর আশা, দক্ষিণ আফ্রিকা ৪০০ রানের বেশি সংগ্রহ করতে পারবে।

অ্যাকারম্যান বলেন, ‘আমার মনে হয় না এখনও কেউ এগিয়ে আছে। দিনটা দারুণ ছিল আমাদের জন্য। আমাদের ভালো জুটি হচ্ছে, এগিয়ে যাচ্ছি। এভাবে চলতে থাকলে আশা করি ৪০০ রান পার করে যেতে পারব। আশা করি ম্যাচ পাঁচ দিনে যাবে। সামনে বল আরও নিচু হবে। ফলে ব্যাট করাটা বেশ কঠিন হবে। শেষ দুই দিন ব্যাটিং করা কঠিন হবে, ফলে প্রথম ইনিংসটা আমাদের জন্য বেশ জরুরি।’ দ্রুত রান তুলতে গিয়ে আউট হওয়া প্রসঙ্গে তিনি জানান, স্পিনারদের বিপক্ষে রান করে চাপ তৈরির পরিকল্পনা ছিল তাঁর ও হামজার।

নতুন বলে বোলারদের সুবিধা থাকার বিষয়টি মাথায় রেখেই ব্যাটিং করেছেন বলে জানান অ্যাকারম্যান। তাঁর লক্ষ্য ছিল নতুন বলের সময়টা কাটিয়ে দেওয়া, যাতে পরবর্তী সময়ে মিডল অর্ডারের ব্যাটাররা সুবিধা পান। তিনি বলেন, ‘আমরা জানি আমাদের মিডল অর্ডার কতটা ভয়ঙ্কর হতে পারে। এখনও অনেক কাজ করা বাকি আছে। তবে আমি বলব কালকে বড় লিড নেওয়ার ভালো সুযোগ আছে।’



ফেসবুক কর্নার