November 17, 2026, 7:18 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লুকাকু

অভয়নগর প্রতিবেদক

 

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩৫ ম্যাচে ৯৪ গোল করে থামলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন তিনি। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা লুকাকু বেলজিয়ামের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য। ২০১৮ বিশ্বকাপে দলটির তৃতীয় স্থান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

অবসরের ঘোষণায় লুকাকু লিখেছেন, ‘এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি। সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়েই গিয়েছি। অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দলকে সাহায্য করার জন্য আমাকে অনুপ্রাণিত করা ও আস্থা রাখার জন্য সব কোচকেও ধন্যবাদ জানাই। যাত্রাটা দারুণ ছিল এবং প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’

চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন ফেনেরবাচের এই স্ট্রাইকার। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘সেই মুহূর্তগুলো আমি কখনো ভুলব না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি স্বস্তিতে আছি। সময়টা অসাধারণ ছিল, উপভোগ্য ছিল। আমি কৃতজ্ঞ—ধন্যবাদ।’ উয়েফা নেশনস লিগে রোববার রাতে ইতালির বিপক্ষে বেলজিয়ামের ৪-১ গোলের জয়ের ম্যাচে বেঞ্চে ছিলেন লুকাকু। অ্যান্ডারলেখট দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করা এই ফরোয়ার্ড চেলসি, এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের হয়ে খেলেছেন। বর্তমানে তুরস্কের ফেনেরবাচের হয়ে খেলছেন তিনি।



ফেসবুক কর্নার