November 17, 2026, 7:18 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত

অভয়নগর প্রতিদেক

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আড়ংঘাটা এলাকার সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫)। তাদের শরীরে গুলির পাশাপাশি একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান শেখ পেশায় একজন ঘের ব্যবসায়ী এবং মো. খালেক একজন ভ্যানচালক। তারা দুজন ভ্যানে করে নিজ বাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মান শেখের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে গুলি লাগে। এছাড়া দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মান শেখের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে কী কারণে কারা তাদের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আড়ংঘাটা থানা পুলিশের ওসি তদন্ত মো. মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা সোলায়মান শেখকে লক্ষ্য করে গুলি করে। এ সময়ে তার পায়ে, হাতে ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়



ফেসবুক কর্নার