November 17, 2026, 7:18 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস

মোঃ শরীফ হোসেন, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর জেলার উত্তর তেমুহনীতে অবস্থিত ‘মধুবন বেকারি’তে অভিযান চালিয়ে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) অর্থদণ্ড আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) পরিচালিত এই অভিযানে খাদ্যপণ্যে সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পরে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী এ জরিমানা করা হয়।
এ সময় মেয়াদবিহীন কেমিক্যাল ও বেকারিপণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাইদুজ্জামান খান-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নিরাপদ খাদ্য অফিসার (লক্ষ্মীপুর) জনাব সুমধু চক্রবর্ত্তী, নিরাপদ খাদ্য পরিদর্শকগণ এবং বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার