October 25, 2026, 12:04 pm
শিরোনাম :
ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টি শুরু ১৫ ডিসেম্বর, ফাইনাল ৩১ তারিখ জাইমার জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে সাইকেল, চক্ষুসেবা পেলেন ৪ হাজার মানুষ ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে কেইন, চাপে ইয়ামাল ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, আটক প্রায় ১ হাজার চিন্ময়ানন্দের এআই অবতারের কাছে আশীর্বাদ চাইলেন নরেন্দ্র মোদি ইতালিতে বিক্ষোভে সংঘর্ষ, আটক ৩৭১ জনের মধ্যে ১১০ অপ্রাপ্তবয়স্ক গ্যাস সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর তৃতীয় এলসিটি-১০৪ লঞ্চিং মকসুদ আহমদকে ঘিরে ভাইরাল ভিডিও, এআই অপপ্রচারের অভিযোগ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয়ে প্রতারণা,গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

গ্যাস সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার

 

গ্যাস সংকটের কারণে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক জানান, নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালু রাখতে দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় আজ ভোর ৫টা থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু করা হবে বলেও জানান তিনি।

কারখানা সূত্রে জানা গেছে, দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনক্ষমতাসম্পন্ন যমুনা সার কারখানাটি দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর চলতি বছরের ২০ সেপ্টেম্বর গ্যাস সংযোগ পায়। এরপর ৭ অক্টোবর বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামতের পর ১৬ দিন বিরতি দিয়ে গত ২৩ অক্টোবর কারখানাটিতে আবারও উৎপাদন শুরু হয়। তবে উৎপাদন শুরুর মাত্র দুই দিনের মাথায় গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় ফের উৎপাদন বন্ধ করতে হয়েছে।

বারবার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কারখানাটির সার উৎপাদন কার্যক্রমে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে কৃষি মৌসুমে ইউরিয়া সারের সরবরাহ স্বাভাবিক রাখা গুরুত্বপূর্ণ হওয়ায় এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। তবে গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে এবং কারখানাটিতে পুনরায় উৎপাদন কবে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার