October 17, 2026, 12:02 pm

বগুড়ায় সাংবাদিকদের মিলনমেলায় মিডিয়া কাপ ক্রিকেটের উদ্বোধন

জিহাদ কাজী, স্টাফ রিপোর্টার, বগুড়া

 

বগুড়ায় সাংবাদিকদের অংশগ্রহণে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ আয়োজন সাংবাদিকদের নিয়মিত ক্রীড়াচর্চার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ। এ সময় সাংবাদিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে পদ্মা একাদশ, মেঘনা একাদশ, যমুনা একাদশ ও করতোয়া একাদশ নামে চারটি দল অংশ নিচ্ছে। আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।



ফেসবুক কর্নার